বটিয়াঘাটায় বনজীবীদের নিয়ে রূপান্তরের কর্মশালা

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ দূষণ রোধে “প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবীদের সক্ষমতা উন্নয়ন” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে খুলনার বটিয়াঘাটা উপজেলায়। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর।

কর্মশালার সঞ্চালনা করেন মোঃ আজমাইল শেখ বাপ্পি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রূপান্তরের কর্মকর্তা রেজওয়ানা সাকি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক আজকের কণ্ঠস্বর পত্রিকার স্টাফ রিপোর্টার অরূপ জোদ্দার, খুলনা টাইমস এর বটিয়াঘাটা প্রতিনিধি পরাগ রায়, এবং ইয়ুথ ফর দ্য সুন্দরবন সংগঠনের সদস্যরা যথাক্রমে শুভ্র দেব ঢালী, মোঃ তাজ মোল্লা, উদয় শংকর রায়, ও রিমি খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ বর্তমানে সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীর জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি, বিকল্প উপকরণের ব্যবহার এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

বটিয়াঘাটা উপজেলার সাতটি ইউনিয়ন থেকে আগত ত্রিশ জন বনজীবী ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন।

8 thoughts on “বটিয়াঘাটায় বনজীবীদের নিয়ে রূপান্তরের কর্মশালা

  1. Pingback: 200 mg stendra
  2. Pingback: is vardenafil safe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *