বাগেরহাটের ফকিরহাটে বাসচাপায় শিশুর মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় মো. সামিরুল ইসলাম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকালে বাগেরহাট- খুলনা মহাসড়কের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিরুল ইসলাম কুমিল্লার হোমনা উপজেলার মো. সাইফুল ইসলামের ছেলে। সে বাবার সাথে ফকিরহাটের কাটাখালী এলাকায় ভাড়া বাসায় থেকে একটি ওয়েল্ডিং ওয়ার্কশপে কাজ করতেন।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ এতথ্য নিশ্চিত করে আরো জানান, সকাল সাড়ে ৮টার দিকে সামিরুল কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী ‘সেতু পরিবহন’-এর একটি বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিরুলকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *