ফেসবুক-গুগল কি বাংলাদেশে ডেটা সেন্টার তৈরি করবে?

পশ্চিমবঙ্গের কলকাতায় ডেটা সেন্টার তৈরি করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টেক জায়ান্ট গুগল। তার সুফল পাচ্ছেন ওই রাজ্যসহ ভারতের ইন্টারনেট ব্যবহারকারীরা। তুলনামূলক দ্রুতগতিতে ফেসবুক ও গুগলের ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারছেন তারা। ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবলের (আইটিসি) মাধ্যমে সেখান থেকে বাংলাদেশেও ব্যান্ডউইথ আমদানি হয়। এমনকি দেশে এই ব্যান্ডউইথ যারা ব্যবহার করেন, তারাও সেই সুবিধা পেয়ে থাকেন। তাছাড়া বাংলাদেশে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে যে ব্যান্ডউইথ আসছে, তার চেয়েও কম দামে মিলছে এই ব্যান্ডউইথ। 

সংশ্লিষ্টরা মনে করছেন, দিন দিন সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথের ব্যবহার কমে যাওয়ার পেছনে এটা একটা কারণ। সেই কারণ চিহ্নিত করে দেশে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আসা ব্যান্ডউইথের ব্যবহার বাড়ানোর জন্য উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। আর এই দেশেই ডেটা সেন্টার তৈরি করতে গুগল ও ফেসবুকের কাছে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হবে বলে জানা গে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *