‘রাগিনি এমএমএস রিটার্নস’ কিংবা ‘পেয়ার কা পঞ্চনামা ২’-এর মতো সিনেমার নায়িকা কারিশমা শর্মা। যিনি গুরুতর আহত হয়ে এখন হাসপাতালের বিছানায়।
এনডিটিভি’র খবর, হঠাৎ চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে এই ঘটনা ঘটান অভিনেত্রী নিজেই। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। মাথায় ও পিঠে চোট পেয়েছেন ভালোই, জানায় কর্তব্যরত চিকিৎসকরা।