২৪ ঘন্টার মধ্যে ঝিনাইদহ থেকে হত্যা মামলার আসামি আটক

ঝিনাইদহ জেলার শৈলকুুপা থানাধীন গারাগঞ্জ এলাকা হতে সড়ক পরিবহন আইনে হত্যা মামলার প্রধান আসামিকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৬।
র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় ০৯ নভেম্বর ২০২৫ খ্রীস্টাব্দ র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন গারাগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সড়ক পরিবহন আইনে হত্যা মামলার প্রধান আসামি মোঃ কাজল শেখ (৩৫), পিতা- দুদু মিয়া, সাং- ইব্রাহিমপুর, থানা: শৈলকুপা, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করেন।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ৯/১১/২৫ সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকায় নিজ বাড়ি থেকে ইজি বাইক যোগে বোনের বাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা আসামি কর্তৃক চালিত গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে চালিয়ে উল্লিখিত ইজি বাইকটিকে ধাক্কা দিলে ইজি বাইকটি দুমড়ে মুচড়ে পার্শ্ববর্তী খাদের ভিতরে পড়ে যায়।

এতে সোহাগী খাতুন (৫০) নামক একজন মহিলা মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ভিকটিমের ছেলে মোঃ ওহাব আলী বাদী হয়ে হরিণাকুন্ডু থানায় মামলা দায়ের করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *