‘আন্টি’ নয়, ছেলের বন্ধুরা আমাকে ‘দিদি’ বলে ডাকে: শ্রাবন্তী

১০ বছর পর দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সিনেমা। নতুন সিনেমা মুক্তি উপলক্ষে আনন্দবাজার পত্রিকার সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে সিনেমা, ব্যক্তিগত জীবনসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী।
শ্রাবন্তীর নতুন সিনেমা ‘দেবী চৌধুরাণী’। তাঁর মধ্যে কি একজন ‘দেবী চৌধুরাণী’ আছেন? এমন প্রশ্নের উত্তরে শ্রাবন্তী বলেন, ‘কমবেশি সবার মধ্যে আছে “দেবী চৌধুরাণী”র গুণ। পরিস্থিতিতে পড়লে যে কেউ এই রূপ নিতে পারে। জন্মানোর পরেই কি আমরা লড়াই শিখে যাই? পরিস্থিতি আমাদের শেখায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *