কয়েক দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন ‘সোহরাব রুস্তম’ ছবির নায়িকা সাহিনা আকতার বনশ্রী। আজ মঙ্গলবার ভোরে শিবচর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরিবারের পক্ষ থেকে প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন আবুল বাসার, তিনি সম্পর্কে বনশ্রীর ভগ্নিপতি।
আবুল বাসার বলেন, বনশ্রীর একমাত্র ছেলে তাঁর মামার সঙ্গে ঢাকার মোহাম্মদপুরে থাকেন। তাঁরা শিবচরের পথে। এরপর তাঁর দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে আপাতত তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে শিবচর কুমিরপাড় এলাকায় নানিবাড়িতে।