আফগানিস্তানের বিপক্ষে আজ বাঁচা-মরার লড়াই বাংলাদেশের 

এশিয়া কাপে নিজেদের আশা বাঁচিয়ে রাখতে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটা লিটনদের জন্য বাঁচা-মরার। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ। দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। 

গ্রুপপর্বের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারালেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে নিজেদের পথটা কঠিন করে ফেলেছে বাংলাদেশ। এখন শুধু সমীকরণের খেলা। এই গ্রুপকে আর এমনি এমনি গ্রুপ অব ডেথ বলা হয়নি। বি গ্রুপ থেকে দুই দল যাবে সুপার ফোরে। বাংলাদেশের জন্য এটি গ্রুপপর্বের শেষ ম্যাচ। তাই টিকে থাকতে হলে লিটন দাসদের জিততেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *